হোম > বিনোদন

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় ভারাক্রান্ত শাবনূর

বিনোদন রিপোর্টার

গেল মাসের শেষের দিকে ব্রেইন টিউমারে আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

এরপর থেকে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত। এর মধ্যে ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, চিত্রনায়িকা রোজিনা। অভিনেতার আরোগ্য কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, খল-অভিনেতা ডিপজল সহ অনেকেই।

তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ- খবরটি শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটির হাসিমুখ আজ অসুস্থতার ছায়ায় মলিন, এটা ভাবতেই কষ্ট লাগে। তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেরও নায়ক- যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষকে সচেতন করেছেন, সড়ক নিরাপত্তার আন্দোলনে প্রাণ দিয়েছেন।’

শাবনূর আরও লেখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার অবদান অনন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আর আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার