হোম > বিনোদন

স্বামীর নামে ‘প্রেম তালা’ দিলেন মেহজাবীন

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। এরপর স্বামীকে নিয়ে উড়াল দেন ফ্রান্সে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষের নামে প্রেম তালা লাগিয়ে এলেন।

প্যারিসের মন্টমার্ত্রের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা স্যাক্রে-ক্যো গির্জার সামনে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ। কারণ স্যাক্রে-ক্যো গির্জার সামনেই রয়েছে লোহার বেষ্টনী।

এখানেই আটকে আছে জং ধরা কিংবা নতুন হাজারো রঙিন তালা। এর প্রতিটিতে লেখা কোনো না কোনো নাম-জুটির নাম। সেখানে গিয়ে মেহজাবীনও নিজেদের ভালোবাসাকে তালাবন্দি করে এলেন।

মেহজাবীন নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়ে দিয়েছেন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এ ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশন দিয়েছেন, ‘লক’।

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

অভিনয়ে ফেরার ব্যাকুলতা পড়শী রুমীর

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম