হোম > বিনোদন

নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গান ‘বিয়াইন সাব’

বিনোদন রিপোর্টার

২০০২ সালে শাবনুর-ফেরদৌস অভিনীত ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া এই গানটি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বাজতে শোনা যায়। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবার দুই দশকের বেশি সময় পর নতুন আয়োজনে ফিরছে গানটি।

২৩ বছর পর সেই আলোচিত গানটি নতুন রূপে ফিরছে। অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। নতুন গানটির শিরোনাম ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

নতুন সংস্করণের গানটি গেয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন সৈয়দ অমি। সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি এফডিসিতে এক ঝাঁক নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিও শুটিং হয়েছে।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে গানটি। কোরাস অংশে রাখা হয়েছে আগের গানের দুই লাইন। পূজা উপলক্ষ্যে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে এটি প্রকাশ পাবে।

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা