হোম > বিনোদন

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

সংগীতের এক নক্ষত্রের নাম কনকচাঁপা। সংগীতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। তিনি একাধারে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি, যদিও বাধার কারণে প্রচার চালাতে পারেননি।

বিএনপি দলে হয়ে রাজনীতিতে সক্রিয় রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন এই সংগীতশিল্পী। গতকাল সোমবার মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল।

রাজনীতি ও শোবিজের মিলন এই তারকার ভবিষ্যৎ কতটা আলোচিত হবে— এবারের নির্বাচন তার উত্তর দেবে।

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা গতকাল রাতেই নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’

তার এই মনোভাবকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ দাবি করছেন, রাজনীতিতে এমন পরিমিত ও সংযত বক্তব্য খুব কমই শোনা যায়।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন