হোম > বিনোদন

নির্মিত হতে যাচ্ছে ম্যারাডোনাকে নিয়ে অ্যানিমেশন সিরিজ

বিনোদন রিপোর্টার

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তারকা ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে একটি অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। গতকাল এই কিংবদন্তির ৫ম মৃত্যুবার্ষিকীতে এসেছে সেই ঘোষণা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, তারকার পরিবার-স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ’র কাছ থেকে চরিত্র ব্যবহারের অনুমতি নিয়ে এ পরিকল্পনা এগোচ্ছে। ইতোমধ্যেই চরিত্রটির জন্য আইপি স্বত্ব কিনেছে তারা।

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনার শৈশব থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্পের সবকিছু থাকবে এই একটি সিরিজে। উঠে আসবে ম্যারাডোনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত লড়াই এবং মাঠের বাইরেও তার সাংস্কৃতিক প্রভাব। নানা নাটকীয়তায় তুলে ধরা হবে তার জীবনী।

ভ্যারাইটি জানাচ্ছে, সিরিজটি এখনো পরিকল্পনাধীন রয়েছে। নির্মাতা দল, প্রচার সংস্থা ও মুক্তির সময়সূচি পরে জানানো হবে আনুষ্ঠানিকভাবে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে।

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, ‘আমরা চাই ম্যারাডোনার অসাধারণ জীবনযাত্রা অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তার দৃঢ়তা, আবেগ আর সাফল্য খেলাধুলার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমরা বিশ্বাস করি, এটি বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করবে।’

তবে অ্যানিমেশন সিরিজটির নাম ও পরিচালক সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’