হোম > বিনোদন

‘রূপনগরের রাজকন্যা’ -তে শবনম

বিনোদন ডেস্ক

রূপনগরের রাজকন্যা খ্যাত চলচ্চিত্রের কালজয়ী নায়িকা শবনমের জন্মদিন আগামীকাল ১৭ আগস্ট। ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ক্যামেরার সামনে প্রথম আবির্ভূত হন ।

এর পূর্বে তিনি এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র চান্দা’তে অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। ষাট থেকে আশি দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি। সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন শবনম।

এবার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে, টেলিভিশনে উপস্থিত হয়ে সাক্ষাৎকার ভিত্তিক এক অনুষ্ঠানে অংশ নিলেন শবনম। প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান-এর উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে বলেছেন তাঁর স্মৃতিময় জীবনের নানা গল্প। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ৮:২৫ মিনিটে চ্যানেল আইতে। এছাড়াও আইস্ক্রীনে ও চ্যানেল আই অনলাইনে এবং দেখা যাবে অনুষ্ঠানটি।

অভিনেত্রী শবনম এ দেশ তোমার আমার, হারানো দিন, আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নবারুণ, নাচঘর, নাচের পুতুল, সন্ধি, রাজধানীর বুকে, সহধর্মিণী সহ বাংলা উর্দু মিলিয়ে ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা