হোম > বিনোদন

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার

বিনোদন রিপোর্টার

প্রতি মাসের মতো এবারও দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ-তে মুক্তি পেল কাজল আরেফিন অমি পরিচালিত মেগা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার ৮ (পর্ব ৫৭-৬৪)। নতুন বছরের শুরুতেই ব্যাচেলরদের জমানো সব ধামাকা নিয়ে হাজির হওয়া এই পর্বগুলো এখন এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে শুধুমাত্র বঙ্গ-তে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ব্যাচেলরদের ‘রয়্যাল লুক’ এবং নতুন চ্যাপ্টারের টানটান উত্তেজনা। এবারের পর্বগুলোতে গল্পের মোড় ঘুরিয়ে দিতে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়াকে। পাশা ভাই, কাবিলা, শুভ ও হাবু ভাইদের জীবনে স্পর্শিয়ার আগমন কি সৌভাগ্য, নাকি নতুন কোনো বিপদ—তা জানা যাবে এই ৮টি পর্বে। পাশাপাশি এই চ্যাপ্টারে আরও থাকছেন অন্তরা, যাকে নিয়ে দর্শক মহলে চলছে নানা আলোচনা।

বঙ্গ কর্তৃপক্ষের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ভালোবাসার আরেক নাম। দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই বছরের শুরুতে আমরা নিয়ে এসেছি চ্যাপ্টার ৮। রিলিজের পর দর্শকদের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে আমরা অভিভূত।‘

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

এন্ড্রু কিশোরের যে অজানা তথ্য দিলেন হানিফ সংকেত

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ