হোম > বিনোদন

‘সাবা’র ট্রেইলারে সংগ্রামী মেহজাবীন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশি সিনেমায় নতুন সংযোজন ‘সাবা’। মুক্তিতে বিলম্ব হলেও মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি। ইতোমধ্যেই যেটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের মঞ্চে। আসছে ২৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তার আগে প্রকাশ হলো দেড় মিনিটের ট্রেলার। সেখানে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। ট্রেলারটি প্রকাশ করা হয়েছে মেহজাবীনের অফিসিয়াল ফেসবুক পেজ ও সিনেমার অফিসিয়াল পেজে। প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি যৌথভাবে লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান, পরিচালনাও করেছেন মাকসুদ।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর ‘সাবা’ প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি ও রেইনড্যান্সসহ নানা মর্যাদাপূর্ণ উৎসবে এবং ভ্যারাইটি, স্ক্রিন ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকে উচ্চ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি ইতোমধ্যে বিক্রি হয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনাটিভা ডেজ-এ। নির্মাতা মাকসুদ হোসেন জানান, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এ গল্প তৈরি করেছেন—‘সাবা মূলত ছেড়ে দেওয়ার সাহস ও ভালোবাসার শক্তির গল্প।’

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’