হোম > বিনোদন

আসছে শ্যামল মাওলার ‘কানাগলি’

বিনোদন ডেস্ক

ঢাকার বুকে নেমেছে ভয়ের ছায়া। এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলিতে, যার রেখে যাওয়া ভয়ঙ্কর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। এই শ্বাসরুদ্ধকর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ৬ পর্বের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।

তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পরে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?

আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে শ্যামল মাওলার অনবদ্য অভিনয়ের পাশাপাশি দেখা যাবে আয়েশা খানকে। এছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ এবং নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা।

‘কানাগলি’ মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার শুধুমাত্র বঙ্গতে।

রইদ সিনেমায় দ্বৈত ভূমিকায় তুষি

নায়িকা নয়, গায়িকা হয়ে নজর কাড়ছেন নাজিফা তুষি

চলচ্চিত্রের সংগীতে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

স্বর্ণপাম পেলেন রোমানিয়ান মুঙ্গিউ

শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি

ঈদে দেখা মিলবে ‘টিকটক বউ’

দুরন্ত টিভিতে পাঁচ দিনব্যাপী ঈদ আয়োজন

নজরুল সংগীত দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

খেলা অতটা বুঝি না, না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি: হিমি