হোম > বিনোদন

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

স্টাফ রিপোর্টার

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলার বাদী নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়ে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় মামলাটি দায়ের করেন সানায়া। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে তানজিন তিশাকে। আদালত বিষয়টি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী সানায়া চৌধুরী বলেন, ‘শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমার নারাজি মঞ্জুর করেছেন আদালত। এরপরই অভিনেত্রী তিশা আমাকে নানা লোকমারফত হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠান। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি মামলা করেছি। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাব।’

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি আবেদন দাখিল করেন বাদী। বিচারক নারাজির বিষয়ে শুনে এবং সব সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

ফরিদপুরে জন্ম কলকাতায় মৃত্যু, না ফেরার দেশে কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

যেভাবে দিন কাটছে শবনমের

বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

আসিফের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ