হোম > বিনোদন

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

বিনোদন রিপোর্টার

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন, এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসাবে।

এবারের ঈদ ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয়শিল্পী। উল্লেখ্য, অভিনয়ে জনপ্রিয় সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটল।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান