হোম > বিনোদন

অস্কারজয়ী হলিউড তারকা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

আতিকুর রহমান নগরী

অস্কারজয়ী হলিউড তারকা রবার্ট রেডফোর্ড ৮৯ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তার প্রচারক সিন্ডি বার্গার জানান, রেডফোর্ড আজ সকালে "উটাহের পাহাড়ের সানড্যান্সে" মারা গেছেন - এই জায়গাটি তিনি ভালোবাসতেন।"

অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠা এই তারকা স্পাই গেম, বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড এবং অল দ্য প্রেসিডেন্টস মেন-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

১৯৭৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ শহরে সানড্যান্স চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠা করেন রেডফোর্ড।

তিনি ১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও মনোনয়ন পান।

এছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে রবার্ট রেডফোর্ডকে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করেছিলেন।

সূত্র: বিবিসি

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

‘অবহেলা’য় আবুল হায়াত

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা