হোম > বিনোদন

সুচন্দাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ্জাক পুত্র সম্রাট

বিনোদন রিপোর্টার

সুচন্দা এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্নেহভাজন এক নাম। ষাটের দশকের গ্ল্যামার, সত্তরের দশকের আবেগ, আশি-নব্বইয়ের দশকে ধীরে ধীরে নির্মাতা ও প্রযোজকের পরিচয়-সব মিলিয়ে তিনি এক অনন্য যাত্রার অংশ। অনেক নতুন প্রজন্ম তাকে জানে পরিচালক সুচন্দা হিসেবে, আবার অনেকে মনে রাখে কালজয়ী নায়িকা সুচন্দা হিসেবে।

আজ সেই স্নেহভাজন অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক রাজ রাজ্জাক পুত্র সম্রাট। সম্রাট তার ফেসবুকে আজ সকালে পোস্ট করে লিখেছেন ‘জন্মদিনের শুভেচ্ছা-সূচন্দা আন্টি। আব্বার অভিনীত সিনেমার মধ্যে ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি একটা অন্যরকম সিনেমা, যে সিনেমার দর্শক যুগের পর যুগ রয়েছে। এখনো এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে।‘

জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের অভিষেক হয়। ‘বেহুলা’র পর নায়ক রাজ রাজ্জাককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ‘বেহুলা’র পর সুচন্দার নায়ক হিসেবে খান আতাউর রহমানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা।

সুচন্দা অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘জীবন থেকে নেওয়া’, ‘কলমিলতা’, সংগ্রাম’, ‘ধীরে বহে মেঘনা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, নয়নতারা’, ‘মনের মত বউ’, ‘প্রতিশোধ’, ‘নতুন নামে ডাকো’, ‘কোথায় যেন দেখেছি’, ‘জুলেখা’, ‘বিচার’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘তিন কন্যা’, ‘চাওয়া পাওয়া’, ‘রাখাল বন্ধু’, ‘তৃষ্ণা’, ‘দোষী’ ইত্যাদি।

এছাড়া তিনি বেশ কয়েকটি উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। যেমন- ‘যাহা বাজে সাহনাই’, ‘পিয়াসা’, হাম এক হায়’, ইত্যাদি। ‘হাম এক হ্যায়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার পুরস্কার পেয়েছিলেন।

অভিনয়ে তুমুল সাফল্যের পর সুচন্দা নাম লেখান প্রযোজনায়। ‘সুচন্দা চলচ্চিত্র’ ব্যানারে তিনি প্রযোজনা করেছেন ‘টাকা আনা পাই’, ‘প্রতিশোধ’, ‘তিন কন্যা’, ‘বেহুলা-লখিন্দর’, ‘বাসনা’, ‘প্রেমপ্রীতি’, সবুজকোট’, কালো চশমা’, ‘হাজার বছর ধরে’ ইত্যাদি সিনেমাগুলো।

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি প্রদর্শনী

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

আশার সঙ্গে বোন লতার দূরত্বের কারণ

‘আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেলো’

আশা ভোঁসলের শেষকৃত্য সম্পর্কে যা জানা গেল

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে