হোম > বিনোদন

একই দিনে বাবা-ছেলের জন্মদিন

বিনোদন রিপোর্টার

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনিই নাটকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন। এখনো প্রতিনিয়ত দর্শক তার অভিনীত নতুন নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

আজ সেই জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও তার একমাত্র ছেলে আয়াশের জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ইচ্ছে ছিলো জন্মদিনে দেশে থাকার। কিন্তু সব মিলিয়ে হয়ে উঠলো না। আশা করছি, জুলাইয়ের প্রথম দিকে দেশে ফেরার। আমার জন্য, আমার একমাত্র ছেলে আয়াশের জন্যও দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন।’

নিজের অভিনীত নাটক, দর্শকের ভালোবাসা সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময়ই দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ আমার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে দর্শকই আমাকে অনুপ্রেরণা দিয়ে, ভালোবাসা দিয়ে আজ পর্যন্ত নিয়ে এসেছেন। গত ঈদেও প্রতিটি নাটকে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছি। কৃতজ্ঞতা সকল নাটকের পরিচালকের প্রতি। দর্শক এখনো আমার নাটক প্রচারের আগ্রহে থাকেন-এটা সত্যিই আমার জন্য ভীষণ ভালোলাগার।’

গেলো বছরের ২৪ ডিসেম্বর দীর্ঘদিনের জন্য অপূর্ব আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে যাবার আগে তিনি বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে গেছেন।

অপূর্ব অভিনীত গত কোরবানির ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তীতে ইউটিউবে প্রকাশ পাওয়া সবগুলো নাটকই রয়েছে বেশ আলোচনায়। গত ২০ জুন অর্থাৎ একই দিনে ‘দীপ্ত নাটক’ চ্যানেলে প্রকাশ পায় সৈয়দ শাকিল পরিচালিত ‘চিঠি দিও’ ও ‘ধুপছায়া’ চ্যানেলে প্রকাশ পায় মাশরিকুল আলমের ‘ঘ্রাণ’ নাটকটি। ‘চিঠি দিও’ নাটকের অপূর্বর বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তটিনী এবং এখন পর্যন্ত নাটকটি ২০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

অন্যদিকে ‘ঘ্রাণ’ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নীহা। নাটকটি এখন পর্যন্ত উপভোগ করেছেন ৭২ লক্ষেরও বেশি ভিউয়ার্স। ১৪ জুন ‘সুলতান এন্টারটেইনম্যান্ট’র চ্যানেলে প্রকাশ পায় মাশরিকুল আলমের ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। এই নাটকটিতে অপূর্বর বিপরীতে চমৎকার অভিনয় করেছেন সাদিয়া আয়মান। নাটকটি এখন পর্যন্ত ৪১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

‘চা গরম’-এল ট্রেইলারে স্বপ্ন আর সংগ্রামের গল্প

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

ঢাক ঢোল ও সুর ছন্দে বর্ষবরণ, উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি প্রদর্শনী

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’