হোম > বিনোদন

ভালো আছেন ববিতা

বিনোদন রিপোর্টার

দেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছুদিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। গতকাল ফেসবুক আইডিতে দেখা যায় ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। তা দেখে ভক্তদের মধ্যে ছড়ায় উদ্বেগ, অভিনেত্রী কি তবে অসুস্থ!

ক্যানুলা লাগানো হাতের ছবি পোস্ট করা হয় ফরিদা আক্তার ববিতা (পপি) নামের একটি ফেসবুক আইডি থেকে। অনেকের ধারণা, আইডিটি ববিতার কাছের কেউ পরিচালনা করেন। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘এবার দেশে এসে, বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’ যোগাযোগ করা হলে তার এক মুখপাত্র জানান, ববিতা ভালো আছেন।

ববিতার ছেলে অনিক কয়েক বছর ধরে কানাডাপ্রবাসী। পড়াশোনা শেষে সেখানেই চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে থাকেন ববিতা। বছরের বাকিটা সময় কাটান বাংলাদেশে। গত আগস্ট মাসে কানাডার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। ১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ববিতা। এরপর থেকে নিয়মিত অভিনয় করেছেন। ক্যারিয়ারে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করা এই শিল্পী আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার।

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার