হোম > বিনোদন

বিটিভিতে আজ আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত ‘ইত্যাদি’র প্রচার

বিনোদন ডেস্ক

আজ, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে আহসান মঞ্জিলের সামনে ধারণ করা ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।

বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি জাদুঘর।

ইত্যাদির এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি অনবদ্য প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল-তাই ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের উপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন এর উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। যিনি তার জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন। এছাড়াও একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে