হোম > বিনোদন

পরিচালক সৈকত নাসিরের নয়া কৌশল

বিনোদন রিপোর্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। সিনেমা দিয়েই তিনি চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। এরপর নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’র মতো সফল ওয়েবসিরিজ। আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ।

সিনেমা-ওয়েব সিরিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন। যেসব কাজে থাকে পরিপূর্ণ সিনেমার ফিল। তার নির্মিত গানের মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে থাকে অসামান্য কোরিওগ্রাফির জাদু, শিল্পীদের নাচের মুভমেন্ট।

আসিফ আকবরের ‘আগুন’ গান দিয়ে তিনি মিউজিক ভিডিওর চেনা স্টাইলকে বদলে দিয়েছিলেন। তার হাত ধরেই নতুন করে বাংলাদেশি মিউজিক ভিডিও সিনেমাটিক জার্নি শুরু বলা চলে।

সম্প্রতি তিনি নির্মাণ করেছেন জাহের আলভী ও অলংকার চৌধুরীকে মডেল করে নতুন একটি মিউজিক ভিডিও, যেটি মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইন। শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন কণা ও হাসান এস ইকবাল।

রিলিজ হওয়া এই প্রমোশনাল ভিডিওটি দেখে দর্শকরা বলছেন, ‘এত সূক্ষ্ম ও সৃজনশীলভাবে করা হয়েছে, লিরিক থেকে ভিজুয়াল পর্যন্ত যা প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হিসেবে আদর্শ বলা যায়। এডিটিং মাস্টারি, শট ট্রানজিশন থেকে টেম্পোর ম্যানিপুলেশন, সবই নিখুঁত। শিল্পীদের পারফর্মেন্স: এক কথায় ফায়ার। শুভকামনা সৈকত দা, আপনার জন্য শুভকামনা সবসময়। তাই তো আপনার নাম ম্যাজিকম্যান।’

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’