হোম > বিনোদন

অভিনেতা জাহিদ হাসান এখনও হাসপাতালে

বিনোদন ডেস্ক

ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে এখনও ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।


এর আগে জাহিদ হাসানের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

তিনি জানান, ঠান্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর শ্বাসকষ্ট হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তার শরীর আগের চেয়ে ভালো আছে।

অভিনেতা জাহিদ হাসান গেল ৬ জুন হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হাসপাতালেই আছেন তিনি।

জাহিদ হাসানকে অনেক দিন বাদে বড় পর্দায় দেখা গেছে। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘উৎসব’।

তানিম নূর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ