হোম > বিনোদন

বাবা হারালেন ইত্যাদির ‘নাতি’ নিপু

বিনোদন রিপোর্টার

দেশের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু । দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে ‘নাতি’ চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।

জনপ্রিয় এই অভিনেতার বাবা গত বুধবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর।

শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন যাবত গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে নিজ গ্রাম জামালপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তাঁরা তিন ভাই ও এক বোন। তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোন অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ‘ইত্যাদি’র নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোন চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে।

‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা

জয়া আহসানের ছবিসহ জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

‘আমি সহজে ভয় পাই না’: অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর

সুজাতার সঙ্গে সিনেমায় সাহেলা আক্তার

ঢাকায় সংগীত ও চলচ্চিত্রের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে হাজির ফরাসি শিল্পী

জন্মদিনে শুটিং থেকে ছুটি দীপা খন্দকারের, ব্যস্ত নতুন সিনেমায়

পাকিস্তানের নেটফ্লিক্স সিরিজ নিয়ে ভারতের অস্বস্তি, নেপথ্যে কী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

সাদিয়া আয়মানের ‘বিবাহ বিভ্রাট’