হোম > বিনোদন

আসছে নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

বিনোদন রিপোর্টার

নাটক প্রেমীদের জন্য শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।

এতে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদ বিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রোলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রয়েছে আরেক পরিবার যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগোবে নাটকের কাহিনি।

নাটকটি সম্পর্কে পরিচালক কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে, যারা যোগ্য হলেও সুযোগ পায় না। কারণ তারা তেল দিতে পারে না। আবার অনেক অযোগ্য মানুষ তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই কষ্ট থেকেই নাটকের গল্প লেখার অনুপ্রেরণা পাই। একজন মানুষ যখন সত্য-মিথ্যার বাছবিচার না করে শুধু নিজের স্বার্থে তোষামোদ করে, তখন সে নিজের অজান্তেই ভুল পথে হাঁটে। এভাবেই সমাজ থেকে মেধা হারিয়ে যায়। নাটকের মাধ্যমে এই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকের মনে প্রভাব ফেলবে।’

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

ঢাক ঢোল ও সুর ছন্দে বর্ষবরণ, উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি প্রদর্শনী

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

আশার সঙ্গে বোন লতার দূরত্বের কারণ