হোম > বিনোদন

রবীন্দ্রপ্রয়াণ দিবসে বিটিভির আয়োজন

বিনোদন ডেস্ক

২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। রবি ঠাকুরের নাটক, গান, কবিতা, ও আলোচনা দিয়ে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান। এক নজরে টিভির বিশেষ এই আয়োজন-

দিবসটি উপলক্ষে দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান।

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় এবং কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের কোরিওগ্রাফিতে রবীন্দ্রনাথের আটটি জনপ্রিয় গানে পরিবেশন করবেন বিভিন্ন নৃত্যশিল্পীরা।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান, যেখানে রবীন্দ্রনাথের শিশুতোষ গান, ছড়া, কুইজ, চিত্রাঙ্কন এবং তাঁর জীবনীর অংশ তুলে ধরা হবে।

রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘দুর্বুদ্ধি’। নাট্যরূপ দিয়েছেন শাহজামান মিয়া, পরিচালনায় এল রুমা আকতার।

এই নাটকের কাহিনি এগিয়েছে এক গ্রাম্য ডাক্তারকে ঘিরে, যিনি স্বার্থসিদ্ধির জন্য ধনীর মেয়েকে ভুল বুঝিয়ে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। এতে প্রতিফলিত হয়েছে মানুষের স্বার্থপরতা, মিথ্যাচার ও কপটতা। অভিনয়ে আছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বিথী, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুলসহ আরও অনেকে।

এরপর রাত ১০টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে নির্মিত এ অনুষ্ঠান সাজানো হয়েছে গান, কবিতা, পত্রপাঠ ও নৃত্যনাট্যে। উপস্থাপনায় তানজিন তমা।

রাত ১১টা ৫ মিনিটে রয়েছে দ্বৈত সংগীতের পরিবেশনা, যেখানে থাকছে রবীন্দ্রসংগীতের বাছাই করা পরিবেশনা।

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

ওমরাহ শেষে কেয়া পায়েল বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’

‘অকারণ’-এ হিমি