হোম > বিনোদন

ক্যাপিটাল ড্রামায় আসছে ‘খোয়াবনামা’

বিনোদন রিপোর্টার

তুমুল আলোচনার পর এবার ক্যাপিটাল ড্রামা চ্যানেলে দীর্ঘ প্রতীক্ষিত নাটক ‘খোয়াবনামা’ আসছে ২৮ আগস্ট। বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকের নির্মাতা ভিকি জাহেদ, যিনি হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য সুপরিচিত। নাটকের পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে। কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি দেখানো পোস্টারটি ছোটবেলার ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিয়েছে। আরেকটি পোস্টারে দেখা গেছে, তৌসিফ মাহবুব ও তানজিন তিশা রোমান্টিক আবহে ধরা দিয়েছেন, যা নাটকের রোমান্স ও ট্র্যাজেডি মিশ্রিত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।

নাটকের শুটিং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তৌসিফ মাহবুব আগেই জানিয়েছিলেন, ‘ছয়টি জীবন্ত সাপ আমার ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। একসঙ্গে কবর, সাপ ও মৃত্যুর ভয়—সবকিছুর মুখোমুখি হতে হয়েছে। লাশের চরিত্রে অভিনয় করতে গিয়ে এ রকম ভয়ের সঙ্গে খাপ খাওয়ানোই বড় চ্যালেঞ্জ ছিল।’ নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা আমার প্রথম ক্যাপিটাল ড্রামার প্রজেক্ট। গল্পটি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। এটি ট্র্যাজেডি-রোমান্স ঘরানার কাজ। আমি বিশ্বাস করি, গল্পের শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হবেন।’ অন্যদিকে তানজিন তিশা জানান, ‘খোয়াবনামার রুপা চরিত্রটি খুব আনপ্রেডিক্টেবল ছিল, যা অভিনয়কে চ্যালেঞ্জিং করেছে। ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টসহ গল্পটি দর্শকের ভালো লাগবে আশা করছি।’

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’