হোম > বিনোদন

ওটিটিতে নতুন থ্রিলার ‘বিনোদিনী'

বিনোদন রিপোর্টার

ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে এলো নতুন থ্রিলার ‘বিনোদিনী’, যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলবে: একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে?

এক রাতের ঘটনা। দুটো ভিন্ন জগতের মানুষ—সাধারণ গেস্টহাউস কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। এরপর একের পর এক ঘটতে থাকা লোমহর্ষক সব ঘটনা দর্শকদের একটি নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ দেবে।

সৈয়দ ফরহাদের পরিচালনায় এবং মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বীর অনবদ্য অভিনয়ে ‘বিনোদিনী’ এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার যা শিকার ও শিকারীর মধ্যকার পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পলাশ কি পারবে এই রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সাথে সেও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে?

টানটান উত্তেজনার এই থ্রিলার ‘বিনোদিনী’ দেখা যাবে শুধুমাত্র বঙ্গ-তে।

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’