হোম > বিনোদন

নজরুলের মৃত্যুবার্ষিকীতে ‘উন্নত মম শির’

বিনোদন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুরন্ত টিভি আয়োজন করেছেন বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী- রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়।

‘উন্নত মম শির’ অনুষ্ঠানটিতে দ্রোহ, প্রেম ও সাম্যের কবি নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে এক সঙ্গে বিন্যস্ত করেছেন নৃত্য পরিচালক অমিত চৌধুরী। যেখানে ব্যবহৃত হয়েছে কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা। যার মধ্যে আছে কবিতা-বিদ্রোহী ও নারী, গান-মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, গঙ্গা সিন্ধু নর্মদা, শিউলি তলায় ভোর বেলা, রুমঝুম রুমঝুম ও এলো ঐ বনান্তে পাগল বসন্ত।

পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’ প্রচারিত হবে ২৭ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

ওমরাহ শেষে কেয়া পায়েল বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’

‘অকারণ’-এ হিমি