হোম > বিনোদন

সজল-মায়ার স্পর্শের মায়াজাল

বিনোদন রিপোর্টার

দুজন হতাশাগ্রস্ত মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শাহনাজ মায়া। নাটকের দৃশ্যধারণ হয়েছিল প্রায় চার বছর আগে, দীর্ঘদিন পর নাটকটি প্রচারে এসেছে। এই নাটক দিয়ে যাত্রা শুরু করেছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেল।

নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। বিজ্ঞপ্তিতে আলোক হাসান বলেন, ‘নাটকের শুটিং শেষ হয়েছিল প্রায় চার বছর আগে। এটি ভিন্ন ঘরানার গল্প। গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের নাটকটি ভালো লাগবে।’

নাটকের গল্পে দেখা যায়, মানসিকভাবে বিষাদগ্রস্ত এক তরুণীর প্রেমে পড়েন সজল। প্রেম থেকে তারা সংসার বাঁধলেও এক ঘটনাকে ঘিরে সেই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

নাটকটি নিয়ে অভিনেতা আবদুন নূর সজল বলেন, ‘যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি, দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।’ ‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী ও শুভ চৌধুরী। ‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

অবশেষে আসছে ‘মহানগর ৩’

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, উড়িয়ে দিল পরিবার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

শিশুদের মাদক থেকে দূরে রাখতে হলে নজরুল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: রিজভী

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’