হোম > বিনোদন

তিন গুণীজন স্মরণে ‘গাংচিল’

বিনোদন ডেস্ক

বাংলাদেশের তিন গুণীজনের জন্ম ও প্রয়াণ দিবসে প্রাইভেট চ্যানেল প্রচারিত হবে চলচ্চিত্র ‘গাংচিল’। এবছরই চলছে চলচ্চিত্রটি মুক্তির ৪৫ বছর। রুহুল আমিন পরিচালিত ‘গাংচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। আগামীকাল এই দুই কিংবদন্তীর জন্মদিন।

চলচ্চিত্রটিতে গান লিখেছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার। আজ তার মৃত্যুবার্ষিকী। এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছিলেন-অঞ্জনা রহমান, আহমেদ শরীফ, গোলাম মোস্তফা, সুমতিা দেবী, আনোয়ারা, মিজু আহমেদ, মতি, ইলোরা গহর প্রমুখ।

চলচ্চিত্রটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল ৪ সেপ্টেম্বর বিকাল ০৩:০৫ মিনিটে। এছাড়াও সকালে গান দিয়ে শুরুতে থাকবে তিনজনকে নিয়ে বিশেষ পর্ব। দুপুরে এবং সিনেমার গানে গাংচিল চলচ্চিত্র এবং সাবিনা ইয়াসমিনের গান থাকবে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’