হোম > বিনোদন

এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের স্মৃতিচারণ

বিনোদন রিপোর্টার

গতকাল রবিবার ছিল প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণদিবস। গানে গানে যিনি জয় করেছিলেন কোটি হৃদয়। শুধু চলচ্চিত্র বা অ্যালবাম নয়, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও নিয়মিত পাওয়া যেত এন্ড্রু কিশোরের দরাজ গলার গান। কাজের সূত্রে অনুষ্ঠানটির উপস্থাপক-পরিকল্পক-পরিচালক হানিফ সংকেত ছিলেন তার বন্ধু। দীর্ঘদিনের সেই বন্ধুকে তার প্রয়াণ দিবসে স্মরণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটো পোস্ট করে এক আবেগঘন স্ট্যাটাস দেন হানিফ সংকেত। সেখানে তিনি লেখেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।’

এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী।’

সব শেষে তিনি লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারবো না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান