হোম > বিনোদন

মারা গেছেন ডেভিড লিঞ্চ

বিনোদন ডেস্ক

‘ব্লু ভেলভেট’খ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে পরিবার। লিঞ্চের বয়স হয়েছিল ৭৮ বছর। গত বৃহস্পতিবার লিঞ্চের মৃত্যুর খবর তার অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে তার পরিবার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, লিঞ্চ গত বছরের আগস্টে নিজেই জানিয়েছিলেন, তিনি অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন।

প্রখ্যাত এই নির্মাতা পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য পরিচিত। তার অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস : দ্য রিটার্ন’, যা ২০১৭ সালে সম্প্রচারিত হয়েছিল।

ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’ পরিচালক রন হাওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে বলেছেন, ‘একজন করুণাময় ও নির্ভীক শিল্পী ছিলেন তিনি। প্রমাণ করে দেখিয়েছেন যে একটি সাধারণ গল্পের চলচ্চিত্র অসাধারণ হতে পারে পরীক্ষা-নিরীক্ষার কারণে।’

লিঞ্চকে ‘হৃদয়ের কাছের মানুষ’ বর্ণনা করে শোক প্রকাশ করেছেন মিউজিশিয়ান মোবি।

মন্টানার মিসুলায় জন্মগ্রহণকারী লিঞ্চ ষাটের দশকে শর্টফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

‘অবহেলা’য় আবুল হায়াত

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা