হোম > বিনোদন

তানিয়া বৃষ্টি- খায়রুলের 'সাইফুল লাইব্রেরি'

বিনোদন রিপোর্টার

গ্রামের এক লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও পুনর্মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটক 'সাইফুল লাইব্রেরি'।

অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার।

নাটকের চিত্রনাট্য নিয়ে রুবেল আনুশ জানান, 'জ্ঞান বিকাশ' নামের এক লাইব্রেরির কর্মী সাইফুল তার আন্তরিকতা ও পরিশ্রমে এলাকার শিক্ষার্থীদের হৃদয় জয় করে নেয় সে। একদিন তার সঙ্গে পরিচয় হয় তন্বী নামের এক তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে তন্বীর বাবা ও সাইফুলের দারিদ্রের বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কে। সাইফুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তন্বী লাইব্রেরি খোলার শর্ত দেন সাইফুলকে, শর্ত পূরণে অর্থের তাগিদে সাইফুলের সংগ্রাম শুরু হয়। বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের। তবে সাত বছর পর তাদের পুনর্মিলন ঘটে, তখন দুইজন নদীর ধারে তাদের জীবনের না বলা গল্প শোনায়। এভবাবেই এগিয়ে যাবে নাটকটি।

নাটকটি নিয়ে প্রত্যাশা কথা জানিয়ে আনুশ বলেন, নাটকের গল্পটা সুন্দর, অভিনয়শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে গত নভেম্বর তিনদিন ঢাকার বাইরে হয়েছে নাটকের দৃশ্যধারণ।

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’