হোম > বিনোদন

‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন রেখা

সৌদি আরবে চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্টার

প্রায় ছয় দশকের বেশি সময় ধরে অভিনয়ে দিয়ে বলিউডে রাজত্ব করেছে কিংবদন্তি অভিনেত্রী রেখা। এবার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা ‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন তিনি।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পঞ্চম আসর চলছে। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

উৎসবে ট্রেজার স্ট্যান্ড সেকশন-এ রেখার কালজয়ী সিনেমা ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। মুজাফ্‌ফর আলি পরিচালিত সিনেমাটি ১৯৮১ সালে মুক্তি পায়। মূলত, ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া ছবিগুলো এই ক্যাটাগরিতে পুনরায় প্রদর্শিত হয়।

রেখা সিনেমার প্রতি তার আবেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন সিনেমা দেখুন। সিনেমার মতো কোনো ওষুধ নেই, কোনো নিরাময় নেই। আমি তার জীবন্ত উদাহরণ। আমি এখনো বেঁচে আছি শুধু সিনেমার কারণেই।’

তিনি আরো বলেন, ‘আমি বেশি কথা বলি না। ‘উমরাও জান’ এমন একটি চরিত্র যা তার অর্ধেক অভিনয় চোখের ভাষায় প্রকাশ করেছিল। আমার মা বলতেন নিজের অর্জন বা অনুভূতি নিয়ে বেশি কথা বলো না। মানুষকে কিছু শেখাতে হলে মুখে বলার দরকার নেই, কাজের মাধ্যমে উদাহরণ হয়ে ওঠো।’

মঞ্চে উপস্থিত দর্শকদের উদ্দেশে রেখা বিখ্যাত গান ‘দিল চীজ কেয়া হ্যায়’র দুই লাইন গেয়ে শোনান যা তার আইকনিক চরিত্র উমরাও জানকে আবারও জীবন্ত করে তুলেন।

মির্জা হাদী রুসওয়ার ১৮৯৯ সালের উর্দু উপন্যাস ‘উমরাও জান আদা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে লখনউয়ের এক তবায়েফ ও কবির জীবনের গল্প দেখানো হয়েছে। এই চরিত্রই রেখাকে এনে দিয়েছিল ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি আজও যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক মাইলফলক।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’