হোম > বিনোদন

ইত্যাদি এবার কুড়িগ্রামে, প্রচারিত হবে আজ

বিনোদন রিপোর্টার

নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে।

ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আজ, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়া কুড়িগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই ভাওয়াইয়া লোকসংগীত সমৃদ্ধ কুড়িগ্রামে ধারণকৃত ইত্যাদির এই পর্বে বারে বারে উঠে এসেছে জীবনঘনিষ্ঠ এই গানের সাথে কুড়িগ্রামের সম্পৃক্ততা, এই গানের ঐতিহ্য, শিল্পী ও ইতিহাসের কথা। সেটা কখনও নাটিকায়, প্রতিবেদনে, গানে এবং ইত্যাদির নিয়মিত পরিবেশনায়।

‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা

জয়া আহসানের ছবিসহ জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

‘আমি সহজে ভয় পাই না’: অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর

সুজাতার সঙ্গে সিনেমায় সাহেলা আক্তার

ঢাকায় সংগীত ও চলচ্চিত্রের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে হাজির ফরাসি শিল্পী

জন্মদিনে শুটিং থেকে ছুটি দীপা খন্দকারের, ব্যস্ত নতুন সিনেমায়

পাকিস্তানের নেটফ্লিক্স সিরিজ নিয়ে ভারতের অস্বস্তি, নেপথ্যে কী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

সাদিয়া আয়মানের ‘বিবাহ বিভ্রাট’