হোম > বিনোদন

অভিনেত্রী মেহজাবীনের বিয়ে আজ

বিনোদন ডেস্ক

আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। গতকাল রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় মেহজাবীনের গায়েহলুদ।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। ইংরেজি ভাষায় লেখা আমন্ত্রণপত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন মেহজাবীনের বাবা-মা মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরী এবং রাজীবের বাবা-মা বাসেদুল আলম ও সাবেকুন নাহার।

জানা গেছে, বেশ কদিন ধরেই ঢাকার ওই অবকাশযাপন কেন্দ্রে চলছিল সাজসজ্জার কাজ। গতকাল সেখানে গিয়ে হাজির হন বর-কনের বন্ধু-স্বজনেরা। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ওটিটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্রকার আশফাক নিপুণ, রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আয়মান, তমা মির্জা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, কণ্ঠশিল্পী এলিটা করিম, জেফার রহমান প্রমুখ।

চুপিচুপি প্রেম করছিলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাদের প্রেম নিয়ে ছিল নানান গুঞ্জন। এ নিয়ে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তারা।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন