হোম > বিনোদন

ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা

বিনোদন রিপোর্টার

সাত মাসের অধিক সময় ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। এটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

বুধবার (২৬ নভেম্বর), ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

লিটন এরশাদ আরো বলেন, এ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, এবং তার শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’