হোম > বিনোদন

আসছে 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন পর্ব

বিনোদন ডেস্ক

অপেক্ষার অবসান ঘটিয়ে আলোচনার ঝড় আরও তীব্র করতে এসে গেছে 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন পর্ব। দর্শকদের তুমুল আগ্রহ আর ভালোবাসাকে সঙ্গী করে আবারও ফিরেছে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট, আর গল্পের নতুন অধ্যায়ও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

পাশার ব্যবসার নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাটানি, শিমুল-জাকিরের জটিল যুদ্ধ, আর মতলবের অবিশ্বাস্য নতুন চাল—সবই থাকছে এবারের পর্বে। এর সাথে নতুন চমক হিসেবে দেখা যাবে নতুন মুখ।

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লাম সহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

তাহলে আর দেরি কেন? নতুন পর্বগুলো এখনই স্ট্রিমিং শুধুমাত্র বঙ্গতে।

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’