হোম > বিনোদন

‘অতীত গল্পগুলি’ নিয়ে সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন পর ‘অতীত গল্পগুলি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন গীতিকবি ফারুক আনোয়ার। সুর-সংগীত করেছেন সম্রাট আহমেদ। গানটি প্রকাশ হবে এফ.এ মিউজিকের ব্যানারে।

নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বহুদিন পর এমন একটি গান, যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। আমি গানটার মধ্যে ৭০/৮০ দশকের একটা মেলোডি খুঁজে পেয়েছি। খুব সুন্দর একটা সুর। ধন‍্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন‍্য একটি চমৎকার মনের মতো গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।’

নতুন গান সম্পর্কে গীতিকবি ফারুক আনোয়ার বলেন, ‌‘গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মনে নিয়েই লিখেছি, তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মতো সংগীত ব‍্যক্তিত্বের কাছে ভালো লাগায় আমি ধন‍্য।’

এফ.এ. মিউজিকের ব্যানারে গানটির মিউজিক ভিডিওসহ খুব শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। শ্রোতারা খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি শুনতে পারবেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’