হোম > বিনোদন

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্টার

আগামীকাল, ৪ সেপ্টেম্বর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নন্দিত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মরণসভার আয়োজন করেছে ‘আর্টিস্ট ক্লাব’। আগামী ৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে অবস্থিত সংগঠনটির লাউঞ্জে ‘আইকনিক টিউজডে’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কালজয়ী এই সংস্কৃতির অভিভাবকের দীর্ঘ গীতিকবিতা ও চলচ্চিত্রজীবন নিয়ে আলোচনা এবং তার রচিত জনপ্রিয় গান পরিবেশন করা হবে। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজী মাজহারুল আনোয়ারের জীবন ও সৃষ্টির স্মৃতিচারণ করবেন তার সহধর্মিনী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। স্মরণ অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার এই পর্বটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বাবার স্মৃতি স্মরণে নেওয়া এই প্রশংসনীয় উদ্যোগ প্রসঙ্গে তার পুত্র সরফরাজ আনোয়ার উপল জানান, শিল্প ও সংস্কৃতি জগতের গুণীজনদের সম্মান জানাতে আর্টিস্ট ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। বাবার প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন তাদের পরিবারের জন্য চরম গর্ব ও সম্মানের।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর চিরবিদায় নেন বাংলা গানের অন্যতম সেরা গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। প্রায় ৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি।

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা