হোম > বিনোদন

আসছে ‘শর্টকাট’, কী গুপ্তধন মিলবে!

বিনোদন রিপোর্টার

পরিশ্রম নাকি শর্টকাট? বড়লোক হওয়ার আশায় গুপ্তধন খোঁজার এক হাস্যকর ও সাসপেন্সপূর্ণ গল্প নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’। মাজিদুল ইসলাম পরিচালিত এই ড্রামাটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন শিমুল শর্মা ও লামিমা লাম। ড্রামাটি আগামী ৩০ অক্টোবর থেকে স্ট্রিমিং হবে শুধুমাত্র বঙ্গ-তে ।

গল্পের শুরু মুরাদপুর গ্রামের মামুনকে (শিমুল শর্মা) ঘিরে, যার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেননি। দাদার মতোই মামুনেরও স্বপ্ন ‘শর্টকাটে’ বড়লোক হওয়ার। এ নিয়ে প্রেমিকা লায়লার (লামিমা লাম) সাথে তার দ্বন্দ্ব চরমে। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে, নাকি তার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে? সেই রহস্য আর সাসপেন্স নিয়েই ‘শর্টকাট’-এর গল্প।

পরিচালক মাজিদুল ইসলাম বলেন, ‘শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। সবাই আজকাল দ্রুত সাফল্য পেতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই সিরিয়াস বিষয়টিকেই হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কমেডি ও সাসপেন্সের মোড়কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে মামুন ও লায়লা চরিত্রে শিমুল শর্মা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া, শাহাদত শিশির- সহ আরও অনেকে।

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’