হোম > বিনোদন

শেষবারের মতো ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

তিন শর্তে চূড়ান্ত পর্বে ভিন ডিজেল

বিনোদন রিপোর্টার

হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। ইতিমধ্যে এই সিরিজের মুক্তিপ্রাপ্ত ১০টি সিনেমাই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ব্যবসাসফলও বটে। সম্প্রতি ভিন ডিজেল ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। বলেছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-তে তিনি অভিনয় করছেন। তবে এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে তার দেওয়া তিনটি শর্ত মানতে হচ্ছে।

গত শনিবার ক্যালিফোর্নিয়ার একটি কার রেসিং অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই হলিউড তারকা। সেই অনুষ্ঠানেই ভক্তদের সঙ্গে এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন ভিন ডিজেল। তিনি জানান, ২০২৭ সালের এপ্রিলে সিরিজটির শেষ কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অভিনেতা বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে বলল, ‘ভিন, আমরা কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র ফাইনাল করতে পারি?’ আমি বলেছি, তিনটি শর্তে। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিটিকে লস অ্যাঞ্জেলেসে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, গাড়ি সংস্কৃতিতে, বিশেষ করে স্ট্রিট রেসিংয়ে ফিরে আসা। তৃতীয়ত, ডম এবং ব্রায়ান ও’কনারকে পুনরায় একত্রিত করা।’

ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয় করেছিলেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর সময় তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিংয়ে ছিলেন। সেসময় তার কিছু দৃশ্য সম্পন্ন করতে তার ভাইদের সহায়তায় এবং সিজিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিকল্প হিসেবে তাঁকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সাহায্যে রূপায়ন করা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘ফাস্ট এক্স’ ২০২৩ সালের মে মাসে মুক্তি পায়। ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এ সিনেমাটি বিশ্বব্যাপী ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে।

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

‘অবহেলা’য় আবুল হায়াত

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা