হোম > বিনোদন

হিমির কমিকসে নিলয়

বিনোদন রিপোর্টার

একটি প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য ‘হিটম্যান’ শিরোনামে একটি নতুন কমিকস বের করতে যাচ্ছে। কার্টুনিস্ট সোহানি এই কমিকসের অন্যসব চরিত্রের কার্টুন ফেস ফাইনাল করেন। শুধু অপেক্ষায় ছিলেন কমিকসের মূল চরিত্র ‘হিটম্যান’-এর জন্য। অবশেষে অনেক দিন পর সে তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক পেয়ে গেছেন। সোহানির সেই ‘হিটম্যান’-এর কাঙ্ক্ষিত চরিত্রের লুকে আছেন রাকিব। এই রাকিব অন্য কেউ না, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

‘হিটম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দর্শকের সামনে আসবেন এই অভিনেতা। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি। গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় রাস্তায় একটা ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশকিছু মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। সে সময় অফিসে যাওয়ার পথে জ্যামে পড়ে সোহানির গাড়ি। সে বাইরে তাকিয়ে দেখে একটি ছেলে বেশকিছু মানুষের সঙ্গে ঝগড়া করছে। প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে তার এবং রাগের মাথায় একজনকে উত্তম-মধ্যম দিচ্ছে। ছেলেটির কথা বলার ভঙ্গি বেশ ইন্টারেস্টিং লাগলে সোহানি দ্রুত তার ক্যামেরা বের করে রাকিবের বেশকিছু ছবি ও অ্যাকশন মোমেন্ট ক্লিক করে এবং চলে যায়। রাকিবকেই সোহানি তার ‘হিটম্যান’ কমিকসের প্রধান চরিত্রে নির্বাচন করে। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান।

নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’ প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগির নাটকটি প্রকাশ পাবে।

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশ পেল ‘চাঁদে থাকে জোছনা’

আলিয়ঁস ফ্রঁসজে চলছে বাংলা বৌদ্ধ শিল্পের ৪র্থ জাতীয় প্রদর্শনী

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস