হোম > বিনোদন

মুক্তি পেল তৌসিফ-সাদিয়ার অপ্রেমিক

বিনোদন রিপোর্টার

যে পুরুষ প্রেম করে, তাকেই সহজ ভাষায় ‘প্রেমিক’ বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলছে এখন সোহেল রাজের নাটক ‘অপ্রেমিক’দেখে।  গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে। এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন। 

যে পুরুষ প্রেম করে, তাকেই সহজ ভাষায় ‘প্রেমিক’ বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলছে এখন সোহেল রাজের নাটক ‘অপ্রেমিক’দেখে।  গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে। এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন। যে পুরুষ প্রেম করে, তাকেই সহজ ভাষায় ‘প্রেমিক’ বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলছে এখন সোহেল রাজের নাটক ‘অপ্রেমিক’দেখে।  গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে। এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন। 

নির্মাতা সোহেল রাজ বলেন, ‘অপ্রেমিক আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয়; এটি দুজন মানুষের ভেতরের লড়াইয়ের গল্প। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনো প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এ গল্পে। আমি বিশ্বাস করি, অপ্রেমিক দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কারণ, এটি আমাদের চারপাশেরই গল্প।’নাটকটিতে রয়েছে ‘তোমার মতো কেউ নেই’শিরোনামের একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেয়েছেন সুস্মিতা আনিস ও রেহান রাসুল। ‘অপ্রেমিক’প্রকাশের পর মন্তব্যের সুবাদে দারুণ প্রশংসা মিলছে গল্প, নির্মাণ ও গান থেকে।

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

এন্ড্রু কিশোরের যে অজানা তথ্য দিলেন হানিফ সংকেত

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ