হোম > বিনোদন

কনার ‘ভেতর বাহির’

বিনোদন রিপোর্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা, বাংলাদেশের আধুনিক সংগীতাঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। বিশেষত সিনেমার গান দিয়ে বারবার শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

‘দুষ্টু কোকিল’ গানটি কনার কণ্ঠে সুপারহিট হওয়ার পর থেকেই তার স্টেজ শোর ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। দেশ-বিদেশে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘কন্যা’ সিনেমার গানের জন্য বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।

এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনা নিজের ফেসবুক ওয়ালে পুরস্কার হাতে তোলা ছবি শেয়ার করেছেন। ‘কন্যা’ গানের সাফল্য তাকে দিয়েছে নতুন প্রেরণা। তারই ধারাবাহিকতায় কনা নিয়ে এসেছেন নতুন গান ভিতর ও বাহিরে। সম্প্রতি কনার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন আবদার রহমান।

কনা বলেন, ‘বিসিআরএ ও দুলাল খান ভাইকে ধন্যবাদ আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচন করায়। গানটি সবার ভালোবাসা পেয়েছে। নতুন গান ভিতর ও বাহিরে নিয়েও আমার অনেক আশা। গানের কথা, সুর আর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে।’

ফুয়াদের ফিচারিংয়ে কনার এটি নতুন কাজ হলেও এর আগেও এ জুটির বেশকিছু জনপ্রিয় গান প্রকাশ পেয়েছে। এমনকি কনার দ্বিতীয় অ্যালবামও ফুয়াদের সঙ্গেই প্রকাশ হয়েছিল। জিঙ্গেল ও সিনেমার গানেও এ জুটি কাজ করেছেন। নতুন গান প্রকাশের পাশাপাশি কনা স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত। তিনি আজ এবং ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় একাধিক কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’