হোম > বিনোদন

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬

বিনোদন ডেস্ক

‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে সেরা ১০ ফাইনালিস্ট; তাহসান খানের উপস্থাপনায় বঙ্গ ও এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে এই গ্র্যান্ড ফিনালে।

প্রথমবারের মতো আয়োজিত ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬’-এ লাল-সবুজের পতাকাবাহী খুঁজে নেওয়ার ঐতিহাসিক এই সফরের চূড়ান্ত পর্ব আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবে তা নির্ধারণ করতে বঙ্গ-র প্রযোজনায় বহুল প্রতীক্ষিত এই গ্র্যান্ড ফিনালে-তে একত্রিত হবেন দেশের সেরা ১০ ফাইনালিস্ট, ৫ সদস্যবিশিষ্ট অভিজ্ঞ জুরি প্যানেল এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের ভোট। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় শিল্পী ও উপস্থাপক তাহসান খান।

বিশ্বসেরা এই শো-টি সরাসরি স্ট্রিম করা হবে বঙ্গ-র প্ল্যাটফর্মে এবং একই সাথে সম্প্রচারিত হবে টেলিভিশন পার্টনার এনটিভি-র পর্দায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি দর্শককে সরাসরি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দেবে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য লড়াই করা ফাইনালিস্টরা হলেন— কৃষান বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি, বিটমসফিয়ার এবং দি কুশিয়ারা ওয়েভস।

বিচারক প্যানেলে রয়েছেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বাংলাদেশের বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিত্ব : ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ, এবং শওকত আলী ইমন।

বিজয়ী প্রতিযোগী বা ব্যান্ড ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করবে।

গ্র্যান্ড ফিনালের রোমাঞ্চ ও উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বঙ্গ সম্প্রতি প্রকাশ করেছে এই প্রতিযোগিতার অফিশিয়াল থিম সং ‘ভয়েস অফ বাংলাদেশ’, যা বাংলাদেশের সংগীত জগতে এক স্মরণীয় ও যুগান্তকারী সন্ধ্যার সূচনার ইঙ্গিত দেয়।

দর্শকরা আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় বঙ্গ-এর পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন এই গ্র্যান্ড ফিনালে।

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী