হোম > বিনোদন

শুকরিয়া আদায় করলেন মেহজাবীন

বিনোদন রিপোর্টার

বিয়ের পরে তারকাজুটি নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে। সম্প্রতি প্যারিসের আইফেল টাওয়ারের পাশে রোমান্টিক ফটোশুট করেছেন এ জুটি। শেয়ার করা ছবিতে দেখা যায়, ভালোবেসে একে অপরকে কাছে টেনে নিয়েছেন তারা। এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে রাজীব-মেহজাবীনের বেশ প্রশংসা করেছেন।

ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে, তবু এটা আমাদেরই। ভালোবাসার শহরে যেখানে প্রতিটি রাস্তা ভালোবাসার গল্প বলে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাদের গল্পটা এমনভাবে লিখেছেন।’ তার কথায়, ‘তোমার পাশে শান্ত সকালের জন্য, প্যারিসের ছাদে প্রতিধ্বনিত হাসির জন্য আর সেই বন্ধনের জন্য যা সময়ের সঙ্গে আরো গভীর হয়। তুমি আমার প্রার্থনার উত্তর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে।’

প্রসঙ্গত মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন।

এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে। অন্যদিকে আদনান আল রাজীব ক্যারিয়ারের শুরু থেকে আছেন নির্মাণে। করেছেন প্রযোজনাও। ২০১৭ সালের ঈদে মুক্তি পায় তার ‘বিকাল বেলার পাখি’ নাটক। নিম্নমধ্যবিত্ত পরিবারে বাবা-ছেলের টানপোড়েনের গল্প দর্শককে মুগ্ধ করে। চলতি বছর রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন পুরস্কার জেতে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’