হোম > বিনোদন

দুর্নীতি আর ক্ষমতার শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’

বিনোদন রিপোর্টার

ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে এলো নতুন রাজনৈতিক থ্রিলার ‘দাবাঘর’, যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলবে: সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে?

গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর থেকেই রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে রয়েছে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগৎ।

ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

সাবরিনা ইসলাম নাদিয়া এর প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেন, বাংলাদেশের নাটক ও সিনেমাজগতের স্বনামধন্য খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনয় শিল্পিরা।

দুর্নীতি আর ক্ষমতার এই শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’ দেখুন এখনই, শুধুমাত্র বঙ্গতে।

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

এন্ড্রু কিশোরের যে অজানা তথ্য দিলেন হানিফ সংকেত

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ