হোম > বিনোদন

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

আমার দেশ অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের উত্থানের গল্প নিয়ে নির্মিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অ্যারন সরকিন। ‘দ্য সোশ্যাল রেকনিং’ নামের নতুন সিনেমায় ফেসবুকের সাফল্যের গল্পের চেয়ে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সংকট, বিতর্ক ও অভিযোগই গুরুত্ব পাচ্ছে।

সিনেমাটিতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সিনেমাটির গল্পের একটি ধারণা পাওয়া গেছে। এতে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিক জেফ হরউইৎজের চরিত্রে দেখা গেছে জেরেমি অ্যালেন হোয়াইটকে। আধুনিক জীবনে ফেসবুকের প্রভাব ও এর নেতিবাচক দিক নিয়ে গভীর অনুসন্ধানে নামেন তিনি।

সিনেমার গুরুত্বপূর্ণ আরেক চরিত্র ফ্রান্সেস হাউগেন। এই চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। ফেসবুকের অভ্যন্তরীণ নথি ও প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার ঘটনাগুলোকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পের একটি বড় অংশ।

ট্রেলারে হরউইৎজকে ফেসবুকের প্রভাব নিয়ে অনুসন্ধান করতে দেখা যায়। অন্যদিকে হাউগেনের মাধ্যমে সামনে আসে এমন কিছু অভ্যন্তরীণ নথি, যা প্রতিষ্ঠানটির জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। জেরেমি স্ট্রংয়ের অভিনয়ে জাকারবার্গকেও আগের সিনেমার তুলনায় আরও কঠোর, রুক্ষ ও আক্রমণাত্মক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

কেন ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর পর এত বছর পর সিক্যুয়েল নির্মাণ করা হলো, সে বিষয়েও কথা বলেছেন সরকিন। তার ভাষ্য, দীর্ঘ সময় ধরে উপযুক্ত গল্প খুঁজে না পাওয়াই এর অন্যতম কারণ। ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা কিংবা ফেসবুককে ঘিরে নতুন কোনো বিতর্ক সামনে এলেই তাকে সিনেমার গল্প লেখার পরামর্শ দেওয়া হতো। কিন্তু সেসব ঘটনার মধ্যে তিনি দীর্ঘদিন সিনেমার জন্য উপযুক্ত গল্প খুঁজে পাননি।

সরকিনের মতে, একটি সিনেমা শুধু চিন্তাশীল, প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ হলেই যথেষ্ট নয়; দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো শক্তিশালী গল্পও থাকতে হবে। সেই গল্প খুঁজে পাওয়ার পরই তিনি ‘দ্য সোশ্যাল রেকনিং’ নির্মাণে এগিয়েছেন।

২০১০ সালের ১ অক্টোবর মুক্তি পেয়েছিল ফেসবুকের উত্থান নিয়ে নির্মিত সরকিনের প্রথম সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। প্রায় ১৬ বছর পর সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’। সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসআর

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ

নিরাপদে আছে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার টিম

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

অবশেষে আসছে ‘মহানগর ৩’

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, উড়িয়ে দিল পরিবার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি