হোম > বিনোদন

২০ বছরের সংসার ভাঙল যে তারকা দম্পতির

বিনোদন ডেস্ক

প্রায় ২০ বছর সম্পর্কের বিচ্ছেদ ঘটলো হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের। ২০০৬ সালে বিয়ে করা এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। এই জনপ্রিয় তারকা জুটির দুটি কন্যা সন্তান রয়েছে যাদের একজনের বয়স ১৭, অন্যজনের ১৪।

প্রথমে টিএমজেড-এর প্রতিবেদনে বিচ্ছেদের খবর উঠে এলেও, পরে পিপল ম্যাগাজিন তা নিশ্চিত করে।

পিপল-এর এক বিশেষ সূত্র জানায়, বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান। নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।

নিকোল কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিলেন। সেই সম্পর্কের পর কিথ আরবানের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন ‘ভালোবাসা’ ও ‘আত্মিক আশ্রয়’—এমনটাই জানিয়েছিলেন বহু সাক্ষাৎকারে।

এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী বেবি’- যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, সব ঠিকঠাকই চলছে। অবশেষে তাদের আলাদা থাকার বিষয়টি সামনে এলো।

দুই তারকাই এখন তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিকোল সম্প্রতি লন্ডনে প্রাক্টিকাল ‘মাজিক টু’ এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে, আরবান বর্তমানে ট্যুরে রয়েছেন।

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

‘অবহেলা’য় আবুল হায়াত

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা