হোম > বিনোদন

৫ বন্ধুর রাতের অ্যাডভেঞ্চার নিয়ে ‘ফাইভ গো ওয়াইল্ড’

বিনোদন রিপোর্টার

ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আজ মুক্তি পাচ্ছে নতুন অরিজিনাল নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। ‘ফাইভ গো ওয়াইল্ড’ একটিই প্রশ্ন সামনে নিয়ে আসে: এক রাতের পার্টি কতটা বড় বিপদ ডেকে আনতে পারে?

বন্ধুর ব্যাচেলর পার্টি শেষে পরদিন সকালে তাদের ঘুম ভাঙে এক ভাঙাচোরা, লন্ডভন্ড রিসোর্ট রুমে। চারপাশের এই অবস্থা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সেই মুহূর্ত থেকেই তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যাচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে।

রাহাত কবিরের পরিচালনায় এবং পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার এবং আনভি রনির মতো প্রতিভাবান শিল্পীদের অভিনয়ে ‘ফাইভ গো ওয়াইল্ড’ হলো কমেডি এবং সাসপেন্সের এক টানটান মিশ্রণ। তারা কি পারবে নিজেদের তৈরি করা এই রহস্যের জট সময় থাকতে খুলতে?

দেখুন কী ঘটেছিল সেই রাতে। ‘ফাইভ গো ওয়াইল্ড’ আসছে এই শনিবার, ২রা আগস্ট শুধু বঙ্গতে।

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির