হোম > বিনোদন

'জননেতা' হয়ে আসছেন শামীম হাসান

বিনোদন রিপোর্টার

একজন প্রকৃত নেতা হিসেবে জনগণের সামনে হাজির হচ্ছেন অভিনেতা শামীম হাসান সরকার। ‘জননেতা’ আমাদের মানসপটে যে রূপে কল্পিত, ঠিক তেমনই নাট্যরূপ নিয়ে এবার হাজির হয়েছেন এ অভিনেতা তার নতুন নাটক ‘জননেতা’ নিয়ে। বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী ‘জননেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

নির্মাতা বলেন, ‘ঘুণে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি, নাটক ‘জননেতা’ তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনো মনস্তাত্ত্বিক কখনো সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে সামান্তা পারভেজ দারুণভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে গল্পের শক্তি বাড়িয়েছে। অন্যদিকে, শ্বশুর-শ্বাশুরি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় জননেতাকে দারুণভাবে সময়োপযোগী করে তুলেছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।’

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। বর্তমান সময়ের বাস্তব বিষয় নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক এবং প্রযোজক।

শিল্পী সমিতির নির্বাচনে জলি

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বছরব্যাপী পালিত হবে নজরুলবর্ষ

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় তরুণদের সিনেমা

শাকিব খানের ‘রোলেক্স’ রহস্য

একফ্রেমে ডলি, মেমী ও মম

ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’