হোম > বিনোদন

সঙ্গীতের সঙ্গে কনকচাঁপার সাড়ে তিন দশক

বিনোদন ডেস্ক

সঙ্গীতের সঙ্গে সাড়ে তিন দশকের পথচলা কনক চাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিন ইয়াসমিন ও রুনা লায়লার পরই কনক চাঁপা সর্বাধিক প্লেব্যাক শিল্পী হিসেবে গান গেয়েছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রে তিন হাজারের অধিক গানে কণ্ঠ দিয়েছেন।

তার অনেক গানই শ্রোতাদের মুখে মুখে। আগামী ১১ সেপ্টেম্বর শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন চ্যানেল আইয়ের তারকা কথনে। অনুষ্ঠানটি ১১ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

তার সুমিষ্ট কণ্ঠ আলাদা মাধুর্য সৃষ্টি করে। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। কনকচাঁপার গাওয়া একক অ্যালবাম রয়েছে পঁয়ত্রিশটি।

সঙ্গীতে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। সঙ্গীতের পাশাপাশি লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার প্রকাশিত গ্রন্থ তিনটি-- ‘স্থবির যাযাবর’, ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন