হোম > বিনোদন

আমার একটি সন্তান আছে, দাদির কাছে লুকিয়ে রেখেছি: তিশা

বিনোদন রিপোর্টার

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই আলোচনা করতে বেশি পছন্দ করেন। দেশ-বিদেশি তারকাদের লুকিয়ে প্রেম বা বিয়ে নিয়ে গুজব নতুন কিছু নয়। এবার নিজের সম্পর্কে শোনা গুজব নিয়ে মিডিয়ার সামনে কথা বললেন অভিনেত্রী তানজিন তিশা।

শুক্রবার দিবাগত রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ প্রচারিত হয়। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হন তিশা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে তিশার কাছে নিজেকে নিয়ে শোনা গুজব নিয়ে জানতে চাওয়া হয়। অভিনেত্রী বলেন, ‘আমার নাকি ২টা বিয়ে হয়েছে। ৩ নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে। এ ছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়।’

অনুষ্ঠানে তানজিন তিশাকে আরও প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— জবাবে অভিনেত্রী বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

তিশা বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিজীবনটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার